Saturday, August 31, 2019

ভালবাসা সীমানা ছাড়া

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন সে প্রাচুর্যের কাছে নিজেকে খুব গরীব মনে হয়? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন তা দেখে লোকে আমায় ধনী বলে, খুব হিংসে করে? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন কষ্টগুলো সব মুছে যায়, আর নিজেকে সবচেয়ে সুখী মনে হয়? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন গভীর রাতে তোমার ভালবাসার ভয়ে শিউরে উঠি? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন অন্ধকারে পথ চলতে চলতে দিশা খুঁজে পাই? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন আমার শয়নে, স্বপনে, জাগরণে শুধু তোমাকে খুঁজে পাই? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন অন্য সবার ভালবাসা নিতান্তই তুচ্ছ মনে হয়? 

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন অপারগ জবানে তোমার নামটাই শুধু ডেকে যাই?

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন বার্ধক্যের সময়ও নিজেকে কিশোর মনে হয়?

আমায় কি এমন ভালবাসা দিতে পারো
যেন জীবনাবসানের পর আত্মা তোমাকেই চায়, তোমার জন্যই কাঁদে?